1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্র শাকিল হাওলাদার (৪২) নামের এক ব্যবসায়ীকতৃক বলাৎকারের স্বীকার হয়েছেন। ঘটনাটি গ্রাম্য শালিসের মাধ্যমে স্থানীয় প্রভাবশালীরা ১০ হাজার টাকায় মিমাংসা করে দিয়েছেন।মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় শালিস বৈঠক প্রভাবশালীরা এ জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেন। বলাৎকারের স্বীকার মাদ্রাসা ছাত্র স্হানীয় জরিপের চর আব্দুল গনি দাখিল মাদ্রাসার ছাত্র। অভিযুক্ত শাকিল হাওলাদার একই ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত আব্দুল রব হাওলাদারের পুত্র। জানাযায়, গত ২৭ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্র শাকিল হাওলাদারের দোকানে খাবার কিনতে গেলে সে শিশুটিকে ডেকে দোকানের ভিতরে নেয়। পরে দোকানের অন্য লোকজন চলে গেল সে দোকানের একটি শাটার বাহির থেকে এবং আরেকটি শার্টার ভিতর থেকে তালা লাগায় দেয়। পরে শাকিল শিশুটিকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে শিশুটি ডাক চিৎকার শুরু করে। এসময় শিশুটির মুখ হাত পা গামছা দিয়ে বেঁধে বলাৎকার করে। এক পর্যায়ে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে শাকিল তাকে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে এসে বিষয়টি তার মাকে খুলে বললে তিনি স্থানীয় পর্যায়ে শিশুটির চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু এতে কাজ না হওয়ায় পরদিন সকালে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নারী ও শিশু নির্যাতনের ধারায় পরীক্ষা নীরিক্ষা জন্য শিশুটিকে পিরোজপুর সদর হাসপাতালে রেফার করেন। বিষয়টি স্থানীয় মাতুব্বর বেলাল, আতিকুর মেম্বার, শাহাদাত হোসেন এবং শহিদুল ইসলাম নির্যাতনের শিকার শিশুটির পরিবারকে ঘটনাটি মিমাংসা করে দেয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলেন। শিশুটির পরিবার তাদের কথা মতন প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে স্হানীয় প্রভাবশালী ব্যক্তিরা ৩ মার্চ সকালে মিমাংসার জন্য তার বাড়িতে শালিস বৈঠক ডাকেন। ওই বৈঠকে শিশুটির চিকিৎসার খরচ বাবদ শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিমাংসা করে দেন। শিশুটির মা বলেন, স্হানীয় মাতববররা বিষয়টি মিমাংসা করেছেন। তাকে ওই সমাজেই বসবাস করতে হবে। তাই তাদের মতের বাহিরে কোন কিছু করতে চাই না। এবিষয়ে তারা যে সিদ্ধান্ত দিয়েছেন তা আমি মেনে নিয়েছি। এবিষয়ে শালিসদার সাবেক ইউপি সদস্য আতিকুরকে একাধিক বার তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। এমন ঘটনায় গ্রাম্য শালিসের মাধ্যমে কারো জরিমানা আদায় করা তো দূরের কথা গ্রাম্য শালিস কেউ ডাকতে পারেন না। ছেলের পরিবার নির্ভয়ে এখনোও পুলিশের সহযোগিতা নিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓