1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত (৩০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদী সংলগ্ন বাগানের মধ্যে ওই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণে সন্ধ্যা নদীর ধারে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ইটভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি নেছারাবাদ থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে লাশটি পুরুষ ব্যক্তির হলেও তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশটি উদ্ধার করেছি। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে ইটভাটার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করছে।ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেছারাবাদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাবিহা মেহেবুবা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓