1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা

কাউখালীতে মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্ব করনের দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তরের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছেন। সোমবার (১৮ মে) বেলা ১১ টার দিকে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর শিক্ষক কর্মচারীরা এ স্মারক লিপি প্রদান করেন। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর কাউখালী উপজেলা কমিটির সভাপতি মোঃ ইমাম হোসেন খন্দকার বলেন, ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ১৯৯৩ সাল থেকে শুরু হয়। প্রকল্পটির মাধ্যমে সারাদেশে ৭২ হাজার শিক্ষাকেন্দ্রে প্রতিবছর প্রায় ২৫ লক্ষ শিক্ষার্থী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা গ্রহণ করছে।এমতাবস্থায় প্রকল্পের শিক্ষক-কর্মচারীসহ সকলের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য স্মারকলিপি পেশ করছি। আশাকরি তিনি দ্রুত আমাদের বিষযটি মানবিক দৃষ্টিকোন থেকে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓