1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঈদ কে ঘিরে অস্থির মসলার বাজার। বাজার মনিটরিং দুর্বলে সুযোগ নিচ্ছেন ব্যাবসায়ীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধি:

কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে জেলার বিভিন্ন এলাকার খুচরা বাজারে ততই বাড়ছে মসলার দাম। ব্যাবসায়ীরা বলেছেন ঈদ কেন্দ্রিক বাড়তি চাহিদার কারনে পাইকারি বাজার থেকেই দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ বাজারে কোনো পন্যের ঘাটতি নেই তার পরেও প্রতি বছর ঈদের আগে পরিকল্পিত ভাবে মসলার দাম বাড়ানো হয়। বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের মসলার পর্যাপ্ত মজুত রয়েছে। দোকানে জিরা, এলাচি, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, আদা, রোশন থেকে শুরু করে কিসমিস পর্যন্ত সব পন্যই পাওয়া যাচ্ছে। কিন্তু একমাসের আগের তুলনায় বেশিরভাগ পন্যের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা থেকে ৪ শত টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচে। বর্তমানে বাজারে মানভেদে এলাচে বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকায়।বাজার করতে আসা ক্রেতারা অনেকেই বলেছেন কোরবানির ঈদে এমনিতেই বাড়তির খরচ। এর মধ্যে মসলার অ সাভাবিক দাম তাদের বাজেটকে আরো চাপে ফেলছে।স্কুল শিক্ষক শাহিন আলম জানান – আগে যে টাকায় এক মাসের মসলা কেনা যেতো এখন সেই টাকায় দুই সপ্তাহও চলেনা। বাজার মনিটরিং দুর্বল হওয়ায় অসাধু ব্যাবসায়ীরা এই সুযোগ হাতিয়ে নিচ্ছেন। মধ্যেবিত্ত পরিবারের অনেকেই এখন প্রয়োজনের তুলনায় কম মসলা কিনছেন বলেও জানান।অন্যদিকে ব্যাবসায়ীরা বলেছেন খুচরা বাজারে দাম বাড়ার জন্য তাদের দায়ী করা ঠিক হবে না। কারণ পাইকারি বাজারেই এখন বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। তাদের ভাষ্য আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি। ডলারের উচ্চ বিনিময় হার, এলসি খোলার জটিলতা এবং পরিবহন ব্যায় বৃদ্ধির কারনে আমদানি কারক দের খরচ অনেকটা বেড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓