1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ধরনশিক্ষা ও সহপাঠ্যক্রমিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেছন গলাচিপা  সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির বাশঁবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ও এন জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই। রবিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বিকাল পাঁচটায় টায় অফিসার্স ক্লাবে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর গলাচিপা উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক (এমপি)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ, স্থানীয় বিএনপি ও গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষক অভিভাবক ও সুশীল সমাজের ব্যক্তি বর্গের অংশ গ্রহণ করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজিত একটি শিক্ষা–সংক্রান্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ উৎসাহিত করা হয়। কর্মসূচিটি সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓