1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে
Oplus_0

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার বাশুরী গ্রামের একটি জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬জুন) দুপুরে কাউখালী উপজেলার একটি হল রুমে এ সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান সাকায়েত লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, বাশুরী গ্রামের ভোগদখলীয় কিছু জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে উভয় পক্ষ বিষয়টির সমাধানের জন্য কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীরের নেতৃত্বে সালিশে সম্মত হয়। দীর্ঘদিন ধরে কাগজপত্র পর্যালোচনার পর সালিশ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এক পক্ষের মালয়েশিয়াপ্রবাসী আমার ভাতিজা আলমগীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সালিশ প্রক্রিয়া ও বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও প্রচারণা চালিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে আলমগীর হোসেন এস. এম. আহসান কবীর এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে আপত্তিকর ও অশালীন বক্তব্য দিয়েছেন। এছাড়া পরিবারের মহিলা সদস্যদের নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ উত্থাপন করা হয় এবং প্রশাসনের কাছে এসব বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের প্রচারণা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান সাখায়েত এর মেয়ে সাবিনা ইয়াসমিন, ছেলে মাহামুদুল ইসলাম, ও ছেলের স্ত্রী হাফিজা বেগম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓