1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদে স্কুলের প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি এক শিক্ষার্থী। এনিয়ে শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।জানা গেছে, নেছারাবাদ উপজেলার ৭০ নং পাটিকেলবাড়ী বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাঈমুন নাহার অথৈ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। পরবর্তীতে সে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েও প্রথম হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা লাভ করে। তার প্রয়োজনীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার কারণে অথৈ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের দাবি, উপজেলা শিক্ষা অফিস থেকে প্রতিযোগিতার সময়সূচি ও নির্দেশনা প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুই দিন আগেই জানানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ না করায় শিক্ষার্থীটি নির্ধারিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হারায়।
অভিভাবকদের ভাষ্য, তারা একাধিকবার প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলেও তিনি উপজেলা শিক্ষা অফিস থেকে কোনো বার্তা না পাওয়ার কথা জানান। তবে এ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ বার্তার তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তারা। এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা গভীর হতাশা প্রকাশ করে বলেন, একটি মেধাবী শিক্ষার্থীর জন্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ সুযোগ। দায়িত্বে অবহেলার কারণে সেই সুযোগ নষ্ট হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা মৈত্র বলেন, আমি দুই দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেছি, কিন্তু খেলা বা প্রতিযোগিতা সংক্রান্ত কোনো তথ্য পাইনি। অথৈ যদি অংশগ্রহণ করত এবং পুরস্কার অর্জন করত, তাহলে আমরাই সবচেয়ে বেশি আনন্দিত হতাম। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন বলেন, জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দেশনা প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীটি অংশ নিতে না পারা অবশ্যই দুঃখজনক। এ বিষয়ে প্রধান শিক্ষিকার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে।তিনি আরও বলেন,অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একই গ্রুপ থেকে তথ্য পেয়ে তাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায় নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীর অভিভাবকরা। তাদের মতে, এমন অবহেলা মেধাবী শিক্ষার্থীদের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓