1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:

স্টার্ট আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম/২৬ প্রতিযোগিতায় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে   পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার  পৌর এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এনজেড আলিম মাদ্রাসার ৩ জন ছাত্র ও ২ জন শিক্ষক সারা দেশের মধ্যে সেরা ১০ বিজয়ী হওয়ায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমান ক্রেস্ট উপহার প্রদান করেন। উক্ত বিজয়ীদের গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা  নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় নিজ অফিস কক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা ক্রেস্ট উপহার প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল সহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান ও উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) মোঃ আল আমিন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক শিক্ষার্থীদের আগামী ভবিষ্যৎ জীবন ও বিজ্ঞান বিষয়ক নতুন নতুন আবিষ্কার করার জন্য অনুপ্রেরণা দেন। উপজেলা নির্বাহী অফিসারের এই মহৎ উদ্যোগকে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓