1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২ টার দিকে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গনে২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান এর সভাপতিত্বে ও নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা: শিশির রঞ্জন অধিকারী।বক্তারা বলেন, “নার্সিং একটি মহৎ, মানবিক ও সেবাধর্মী পেশা। একজন দক্ষ নার্স কেবল চিকিৎসকের সহযোগী নন,তিনি রোগীর শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম ভরসাস্থল। আজকের শিরাবরণ ও শপথ গ্রহণের মাধ্যমে তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। সততা, মানবিকতা, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতা ধারণ করে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। আধুনিক চিকিৎসাসেবায় দক্ষ ও প্রশিক্ষিত নার্সের গুরুত্ব অপরিসীম। তোমরা জ্ঞান, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করবে এটাই আমাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓