1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

দেশের বিভিন্ন স্থানে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বেশ কিছু ফুটবল টুর্নামেন্ট শুরু ও অনুষ্ঠিত হয়েছে।ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়ে গেল ফারাকপুর জুনিয়ার একাদশ টুর্নামেন্ট, উক্ত খেলাটি আয়োজক ছিলেন হামজা ও শিমুল খেলাটি ফারাকপুর একাদশ বনাম ১২ মাইল একাদশ এই দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্য দিয়ে ০-১গোলের মধ্য দিয়ে খেলাটির শেষ হয়।ফারাকপুর একাদশ ০ গোল এবং ১২ মাইল একাদশ এক গোল দিয়ে জয়যুক্ত হয়। উক্ত খেলার মধ্য দিয়ে জুনিয়র একাদশের খেলোয়াড় মধ্যে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে খেলাটি পরিচালিত হয়।উক্ত খেলাটির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলা শাখা আহবায়ক, ভেড়ামারা উপজেলা সাবেক চেয়ারম্যান, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র, জনপ্রিয় জননেতা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিটি ইউনিয়ন ও গ্রামে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়নে যে বরাদ্দ ও ক্রীড়া সামগ্রী দেওয়া হচ্ছে, তা সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদের যুবসমাজকে আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এতে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক, ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, ভেড়ামারা সাবেক কলেজ বাজার ও তহ বাজার বণিক সমিতি সভাপতি ও ভেড়ামারা পৌর বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সাবেক খেলোয়ার ক্রীড়াবীদ মোহাম্মদ আতাউর রহমান নায়েব। এছাড়া উক্ত অনুষ্ঠানে ফুটবল খেলার সকল দর্শকবৃন্দ সহ সকল পেশাজীবীর রাজনৈতিক অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓