1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মো. এলাহি আজাদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল। ​বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত এলাহি আজাদ নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে। এসআরবি-৮ সূত্রে জানা যায়, বরিশাল সদর কোম্পানির একটি নৈশ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় গাঁজা কেনা-বেচা চলছে। এমন খবর পেয়ে টহল দলটি সেখানে পৌঁছালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এসআরবি -৮, বরিশালের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি-৮ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓