1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

মুন্সীগঞ্জে মোস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে পুরাতন মোস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বস্ত্রহীন ও অসহায় গরিবদের মাঝে ঈদ উপহার শাড়ী, লুঙ্গী, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পুরাতন মুস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ঈদুল-ফিতর উপলক্ষে নিজস্ব কার্যালয়ে শতাধিক দুস্থ মানুষের হাতে এ ঈদ উপহার শাড়ী,লুঙ্গি,নগদ অর্থ তুলে দেওয়া হয়।পুরাতন মুস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার সংগ্রামী সভাপতি মোঃইয়াছিন চোকদার এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন শেখ লিমনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃপলাশ হাওলাদার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুরাগ মাহমুদ,পুরাতন মুস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মোঃ লিমন, সাংগঠনিক সম্পাদক মোঃমিজান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃফাহিম হোসেন, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃসিয়াম শেখ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির।সদস্যরা হলেন, মুছা, মুবিন, সৈকত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓