1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে দুই শিশু বিদ্যুতায়িত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে বিদুতায়িত দুই শিশু গুরুতর আহত হয়েছে।মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকায় এ ঘটনা ঘটে।আহত দুই শিশু হলো-পূর্ব শিলমন্দি গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে সোহাগ(১২) ও বরকত মিয়ার ছেলে আবির (১২)।দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।তাদের শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এ এস এম ফেরদৌস।প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, বিকেলে আবির ও সোহাগ বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়।পরে তারা খেলার ছলে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠে।সেখানে দুই শিশু বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।পরে তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓