1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ 

রাজাপুরের প্রতিবন্ধীর চুরি হওয়া ছাগল সহ দু’জনকে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

ঝালকাঠির জেলার রাজাপুর থেকে এক প্রতিবন্ধীর চুরি হওয়া দুটি ছাগল পিরোজপুরের ভান্ডারিয়া থেকে উদ্ধাের করেছে পুলিশ।শনিবার (৬ এপ্রিল) সকালে ভান্ডারিয়া বাজারের পশুর হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন  মোঃ আবু তালেব হালদার (২৩) নেছারাবাদ থানার সারেংকাঠি গ্রামের বাদশা হালদার এর পুত্র।অপর আসামী হলো মোঃ লাল মিয়া বেপারী (৬০) ভান্ডারিয়ার জমিরতলা এলাকার মৃত সুলতান মল্লিক এর পুত্র।অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নির্দেশে ভান্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে আজ সকালে ভান্ডারিয়া বাজারের ছাগলের হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন আরো জানান ছাগল দুটোর প্রকৃত মালিক প্রতিবন্ধী রিপন হাওলাদার শারীরিক প্রতিবন্ধী বিধায় তার সহায়-সম্বল ছিল উক্ত ছাগল দুটি যা গত রাতে আনুমানিক ১.০০ টার দিকে চুরি হয়।ভিকটিম তার ছাগল সনাক্ত করে হাতে পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করে।এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓