1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

আমতলীতে তরমুজ বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত- ২

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে তরমুজ বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন আহত হয়েছেন। দুই লক্ষাধিক টাকার তরমুজ নষ্ট।শনিবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে রসুলপুর নামক স্থানে ওক দূর্ঘটনা ঘটে।আহতরা হলেন- তরমুজের পাইকার আঃ সোবাহান (৫৫) পিকআপ চালক মোঃ সোলায়মান (২২)।আহত সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তরমুজ বোঝাই করে একটি পিকআপ (বরিশাল মেট্রো ন-১১-০২৮৩) বিক্রির জন্য পাইকার সোবাহান জেলা শহর বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিলেন।পথিমধ্যে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে রসুলপুর নামক স্থানে পৌছাইলে পিকআপ চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে ফেলে দেয়।এতে পিকআপে থাকা দুই লক্ষাধিক টাকার তরমুজ নষ্ট হয়ে যায়।স্থাণীয়রা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।স্থাণীয় প্রত্যক্ষদর্শী রুহুল আমিন বলেন, মোড় ঘোড়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে তরমুজ বোঝাই পিকআপটি সড়কের পাশে খাদে গিয়ে উল্টে পড়েছে।আহত তরমুজের পাইকার আঃ সোবাহান জানান, দূর্ঘটনায় আমার দুই লক্ষাধিক টাকার তরমুজ নষ্ট হয়ে গেছে। আমি পথে বসে গেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓