1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে ‘আউশ’ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিফ/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার একশ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিস উপজেলার ৫টি ইউনিয়নের দুই হাজার একশ জন কৃষকদের মধ্যে ‘উফশী আউশ’ আবাদের লক্ষ্যে জনপ্রতি পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓