1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

‘অন্যের সংবাদ “কপি পেস্ট” করে ভালো সংবাদকর্মী হওয়া যায় না… প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোঃ নিজামুল হক নাসিম 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :’অন্যের সংবাদ “কপি পেস্ট” করে কোনদিন ভালো সংবাদকর্মী হওয়া যায় না। সুন্দরবন সংলগ্ন হওয়ায় সাতক্ষীরা সাংবাদিকদের জন্য আদর্শ জায়গা। হলুদ সাংবাদিকতা বন্ধে মূলধারার সাংবাদিকদের একজোট হতে হবে’। বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব মন্তব্য করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।”সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরনবিধি পালন” শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভার উদ্বোধন করেন মোঃ নিজামুল হক নাসিম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন- শুধু নেতিবাচক খবর নয়, ইতিবাচক খবরও প্রকাশ করতে হবে। হলুদ সাংবাদিকতা বন্ধে সবাইকে একত্রে কাজ করা ছাড়াও সত্য ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓