1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

স্বরূপকাঠিতে স্বাধীনতা বিরোধী শান্তি কমিটির নেতাদের সন্তানরা মুক্তিযোদ্ধা হওয়ার তৎপরতার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধকালীন সময় স্বাধীনতা বিরোধী শান্তি কমিটির নেতাদের সন্তানরা মুক্তিযোদ্ধা হওয়ার তৎপরতার প্রতিবাদে পিরোজপুরের স্বরুপকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে স্বরুপকাঠির সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের ব্যানারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন স্বরুপকাঠি-পিরোজপুর সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উল্লেখ করেন মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরাধী শান্তি কমিটির যারা নেতা হয়েছিলেন যারা স্বাধীনতার পক্ষের লোকজনদের নির্মমভাব হত্যা করেছেন তাদের সন্তানরা ইদানিং মুক্তিযোদ্ধা হওয়ার জন্য বিভিন্ন ভাবে তৎপরতা শুরু করেছেন। তাদের এই অপতৎপরতা যাতে বাস্তবায়িত না হয় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয় সহ সরকারের হস্তক্ষেপ কামনা করেন মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম বিপ্লব। এসময় মুক্তিযেদ্ধাদের সাথে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও আ.লীগের জাতীয় পরিষদের সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓