1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

নরসিংদীতে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৫০৯ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি :নরসিংদীর ঘোড়াশালে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (২২) নামে সিএনজি চালক নিহত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাকিব মিয়া নরসিংদী সদরের আসমান্দির চরের ঝাড়তলা এলাকার মল্লি মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াশাল থেকে সিএনজি চালিয়ে পাঁচদোনা যাচ্ছিলো রাকিব। এসময় বিপরীত দিক থেকে আসা পাকিজা গ্রুপের একটি হায়েছ মাইক্রোবাসের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক রাকিব গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যূ হয়।এদিকে ঘটনার পর পর মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে যায়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুনুর রশীদ দূর্ঘটনায় সিএনজি চালক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓