1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা 

কাউখালীর শিয়ালকাঠি ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন গাজী সিদ্দিকুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৬৬৩ বার পড়া হয়েছে

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।শুক্রবার (৯ জুন)প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা চূড়ান্ত প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী ওই ইউনিয়নের নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে শিয়ালকাঠি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান।এর আগে নির্বাচন কমিশন কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসীল অনুযায়ী ওই ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ জুন। এছাড়া মনোনয়নপত্র বাছাই ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন।১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এই ইউনিয়নের ভোটারা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১ জন চেয়ারম্যান,৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯ জন সাধারণ সদস্য নির্বাচিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓