1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় কাউখালী সদর ইউনিয়নের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ২-১ গোলে সয়না রঘুনাথ ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

একই মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিয়ালকাঠি ইউনিয়নে জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের মধ্যের খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য ড্র হয়।পরে ট্রাইবেকারে শিয়ালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গাজী সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার কে এম জামান, মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় সহ বিভিন্ন স্কুলের শিক্ষক – শিক্ষার্থী, অভিভাবকগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓