1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চান্দিনার সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।শনিবার (৩ আগস্ট) দুপুর পোনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে অগ্নিসংযোগ করে তারা।এসময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করেন।ওই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার।প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর পোনে ১২টার দিকে পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ছাত্রদের সাথে বিএনপি ও জামায়াতপন্থী অস্ত্রধারী দুই সহস্রাধিক দুর্বৃত্ত মহাসড়ক অবরোধ করে।এসময় চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন।মুহূর্তের মধ্যেই আন্দোলনরতরা এসি ল্যান্ড এর গাড়িতে ভাংচুর চালায়।ভাংচুরের এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে তারা।চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়।দুস্কৃতকারীরা এসি ল্যান্ডের গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে। তারা কেউ শিক্ষার্থী নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓