1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে নাগরিক উদ্যোগের দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে মানবাধিকার স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিক উদ্যোগ” এর আয়োজনে ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কাউখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে শনিবার ও রবিবার জেন্ডার ভিত্তিক ন্যায়বিচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের মাধ্যমে করণীয় সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয়।কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগে কো-অর্ডিনেটর বরিশাল এর সুপ্রিয় দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম জাহিদ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের কাউখালীর এরিয়া ম্যানেজার উত্তম কুমার রায়, বানারীপাড়ার এরিয়া ম্যানেজার মোঃ মহাসিন মিয়া, নাগরিক উদ্যোগের একাউন্ট এন্ড এডমিন অফিসার মোঃ কামরুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ প্রমুখ।কর্মশালায় সুধীজন, শিক্ষক, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, উপজেলা নাগরিক উদ্যোগের ফিল্ড কর্মী ও পাঁচটি ইউনিয়নের আরজেএমএফ এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓