1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় বাউফলের ইউএনও আল আমিন

  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৫৫২ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলার কৃতি সন্তান বাউফলের উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের (৩৭) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার(১২ জুন) বিকেলে জানাজা শেষে চুনাখালী গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।জানা গেছে, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন মিড ক্যারিয়ার প্রশিক্ষণে র জন্য গত ৬ জুন ভারতের মুশরি লালবাহাদুর শাস্ত্রি প্রশাসনিক একাডেমিতে যান। রোববার বেলা সাড়ে ১১ টায় প্রশিক্ষণরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।সোমবার সকালে ভারত থেকে বিমানে মরহুমের মরদেহ ঢাকায় আসে। ওইদিন বেলা সাড়ে ১১ টায় হেলিকপ্টারে তার মরদেহ কর্মস্থল বাউফল নিয়ে আসা হয়।সেখানে মানুষের শ্রদ্বা জানানোর পরে পাবলিক মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ আমতলী উপজেলার চুনাখালী গ্রামে নিয়ে আসা হয়।
প্রায়াত ইউএনও আল আমিনের বিদ্যাপীঠ চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।প্রায়ত ইউএনও বাবা,মা,স্ত্রী,তিন বছরের যমজ দুই কন্যা রেখে গেছেন। শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন ভারতীয় হাই কমিশনের সেকেন্ড হাই কমিশনার সানদ্বীপ কুমার। জানাজায় নামাজে অংশ নেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলাম, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓