1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

কালীগঞ্জে প্রতারনার অভিযোগে ৫ সাংবাদিক আটক, প্রত্যেককে তিন মাসের কারাদন্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪৬৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে কথিত পাঁচ সাংবাদিককে আটকের পর প্রতারণার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়,মঙ্গলবার(১৩ জুন)দুপুরে একটি মাইক্রোবাসে(ঢাকা মেট্রো-গ-১৪-৬৮৫২) করে সাংবাদিক পরিচয় দানকারী সাপ্তাহিক এশিয়া বার্তার সাব এডিটর নেত্রকোনা জেলার সদর এলাকার নিউ টাউন গ্রামের মজিবুর রহমানের পুত্র মোঃ মনিরুজ্জামান (৫৪), দৈনিক আজকের আলোকিত সকালের ক্রাইম রিপোর্টার গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার করমতলা গ্রামের বাহার আলী দেওয়ানের পুত্র মাজহারুল ইসলাম অনিক (২৪), একই পত্রিকার রিপোর্টার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফকরুল ইসলামের কন্যা মোছাঃ রোজিনা আক্তার (১৯),গাজীপুর মহানগরের টঙ্গি পূর্ব থানার এরশাদ নগর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র কামরুজ্জামান রানা (২৪) ও আরিচপুর শেরে বাংলা রোডের বাচ্চু মিয়ার পুত্র সরকার নাইমুল ইসলাম সেলিম (৩৪) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আসেন। পরে তারা সাংবাদিক পরিচয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার সাথে দেখা করে গাড়ীর তেল খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন। কথিত সাংবাদিকদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে কথা বললে তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ সনের ২৯১ ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়া জানান, বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিক পরিচয়ে যারা এ ধরনের কর্মকান্ড করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে একটি নোহা গাড়ী, দুইটি ভিডিও ক্যামেরা, সাতটি মোবাইল ফোন ও পাঁচটি আইডি কার্ড জব্দ করে থানার মালখানায় রাখা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন দপ্তরে হুমকি ধমকি দিয়ে টাকা পয়সা আদায় করে আসছিল। আটককৃতদের মঙ্গলবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓