1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় পার্টি (কাজী জাফর ) সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

নাসিম উদ্দিন স্টাফ রিপোর্ট :

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।কুষ্টিয়া ভেড়ামারা শহরের পূর্ব বামন মতবিনিময় সভা করেন সাংবাদিকের সাথে তার নিজ বাসভবন। আহসান হাবিব লিংকন বলেন, বর্তমানে রাষ্ট্র সংস্কারে আমরা যদি সঠিক ভাবে প্রশাসন,অর্থনীতি, সমাজনীতি ঢেলে সাজাতে পারি তাহলে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।পুলিশ বাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে এ বাহিনী এখন পর্যন্ত সঠিক ভাবে ফাংশন করছে না। বা কাজ করছে না। ফলে ভয়াবহ শূন্যতা সৃষ্টি হয়েছে। এ সুযোগে যে কোন সময় দেশে একটি অরাজকতা পরিবেশ সৃষ্টি হতে পারে। তিনি জানান, আগামীর নির্বাচনে বিএনপির সাথে তার দল ঐক্যবদ্ধ ভাবে অংশ নেবে। সে হিসেবে কুষ্টিয়া-২ আসনে (ভেড়ামারা-মিরপুর) তিনি নির্বাচন করবেন। এর আগেও অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জোটগত ভাবে তিনি প্রার্থী ছিলেন।এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি আশরাফুল ইসলাম চাদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস, সেলিম রেজা, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি বি এম নয়ন বিশ্বাস, পৌর যুব সংহতির আহবায়ক আবু বক্কার সিদ্দিক বেলাল, সদস্য সচিব সুমন বিশ্বাস, জাতীয় পার্টি পৌর ৬ নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓