1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

গজারিয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বজ্রপাতে হালিমা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বসত বাড়ির অদূরে খোলা জায়গায় কাজ করছিলেন স্বামী-স্ত্রী দুজন। দুপুরে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আহত হয় স্বামী-স্ত্রী দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমা বেগমকে মৃত ঘোষণা করে। আব্দুল হান্নানের অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ বলেন বলেন, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহতের স্বামী আবদুল হান্নানও আহত হয়েছেন তবে তিনি আশঙ্কা মুক্ত।গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, স্থানীয় সূত্র থেকে এমন একটি খবর আমরা পেয়েছি। খোঁজখবর নিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓