1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

পবিপ্রবিতে বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারের মাধ্যমে কৃষিতে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাটিতে বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারে মাধ্যমে কৃষিতে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে উক্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।অধ্যাপক ড. গোপাল সাহার সঞ্চালনায় অধ্যাপক ড. মোঃ আবুইউসুফের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র বিশেষজ্ঞ ড. মনোয়ার করিম খান উপস্থিত ছিলেন।


কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে পবিপ্রবির এগ্রোনোমি বিভাগ এবং বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের (বারি) সমন্বয়ে অধ্যাপক ড. গোপাল সাহা ও অধ্যাপক ড. ফকির মোহাম্মদ শামীম মিয়ার তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্প বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধির ফলাফল উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রায় অর্ধ শতাধিক গবেষক শিক্ষক এবং পবিপ্রবির এগ্রোনোমি বিভাগের স্নাতকোত্তর,পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓