1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

রাজাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, রাজাপুর:

ঝালকাঠির রাজাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয় ৷ উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল৷ উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ সহ অনেক। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রফিকুল ইসলাম জামাল বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর জায়গা হবে না৷ আগামীতে রাজাপুর কাঠালিয়াকে মাদকমুক্ত উপজেলা করবো ইনশাআল্লাহ ৷ তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। এ জেলার দানব আমির হোসেন আমু ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে এতে জেলার মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ আগামীতে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে এবং তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓