1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান ও জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা ও ২৮২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ব্যবহার অনুপযোগী করা হয়।শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন বিক্রি, মজুদ ও সরবরাহ বন্ধের জন্য শুক্রবার সকালে সাপ্তাহিক হাটের দিন উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ বাজারের ব্যবসায়ী শাহ আলমকে ১৫ হাজার, শাহাদাত হোসেনকে ৩ হাজার ও ওয়ালিদ সিকদারকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। এসময় তাদের কাছ থেকে ২৮২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে শুক্রবার দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিন ব্যাবসায়ির কাছ থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓