1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজরিয়ায় আগুনে পুড়ে ছাই মেঘনা ভিলেজের মুদি দোকান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা ভিলেজ গেট সংলগ্ন মুদি দোকান আগুনে পুড়ে ছাই।ভোর চারটার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মেঘনা ভিলেজ সংলগ্ন মুদি দোকানে এ-ই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার মুজা মিয়া জানান, প্রতিদিনের ন্যায় দোকানের কাজ শেষ করে রাতে বাসায় ফিরি।আজ ভোর চারটার দিকে পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জিন মোবাইল দিয়ে বলেনি আমার মুফি দোকান আগুনে পুড়ছে। মুয়াজ্জিন সাহেব বলেন, দোকানে থাকা গ্যাস সিলিন্ডার যখন ব্রাস্ট হয়ে বিকট শব্দ হয় তখন তিনি বের হয়ে দেখেন আমার দোকান দাউ দাউ করে জ্বলছে আগুনে পুড়ছে। আমি আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই দোকানে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।মুদি দোকানদার আরও বলেন, দোকানে একটি ফ্রিজ, প্রায় ১ লাখ টাকার মূল্যবান মালামালসহ নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই এবং তার কান্না জড়িত কন্ঠে বলে আমার সব শেষ হয়ে গেছে আমি এই দোকান চালিয়ে আমার সংসার চালাইতাম আমি এখন পথে নেমে গেলাম আমার আর কিছু রইল না। আমার জানামতে কোন শত্রু ছিল না। কে এই কাজ করেছে তার কিছুই বুঝতে পারছি না। মুদি দোকানে মালামালসহ প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান মুজা মিয়া।গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান অগ্নিকান্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মেঘনা ব্রিজের সামনে এক মুদির দোকানে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓