1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হাসান মামুন সভাপতি ও জুবায়ের জনি সাধারণ সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটিতে ২১ পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ও জমাকৃত সকল মনোনয়ন পত্র বৈধ হওয়ায় এসব পদের সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর শহরের সিআই পাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন সংস্থা‘র অস্থায়ী জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আহবায়ক হাসান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্থার নির্বাহী সদস্য পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ ও সংস্থার সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল, জেলা কমিটির সহ-সভাপতি এনামুল হক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে দৈনিক আলোকিত বাংলাদেশ ও ঞঐঊ অঝওঅঘ অএঊ এর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন সভাপতি ও সাপ্তাহিক পিরোজপুর বাণী এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। এ সম্মেলনে মঠবাড়িয়া উপজেলা সভাপতি হিসেবে ইসমাইল হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নাজিরপুর সভাপতি আকরাম আলী ডাকুয়া ও সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কাউখালী সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ ও সম্পাদক রবিউল হাসান মনির, ভান্ডারিয়ার সভাপতি এইচ এম জুয়েল ও সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, ইন্দুরকানী সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জিয়াউল ফকিরকে নির্বাচিত করা হয়েছে। এসময় সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓