1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

কাউখালীতে অগ্নিকাণ্ডে অসহায় বিধবার বসত ঘর ভস্মীভূত

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে দুষ্কৃতকারীর দেয়া আগুনে রোকেয়া বেগম নামে এক বিধবা নারীর বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার ( ২১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের দর্জাওয়ালা বাড়ীতে এ ঘটনা ঘটে। স্হানীয় সূত্রে জানায়, বেতকা গ্রামের মৃত জয়নাল হাওলাদারের অসহায় স্ত্রী রোকেয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তিনি গত ৪/৫ দিন যাবৎ পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলায় তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এরই মধ্যে শনিবার রাত ৮ টার দিকে ওই নারীর ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্হানীয়রা আসার আগেই আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে ঘরটি ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ওই ঘরে বৈদ্যুতিক সংযোগও ছিলনা। ঘরটিতে দূষ্কৃতিকারীরা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটাতে পারে বলে স্হানীয়রা ধারণা করেন। এর আগেও দুই বার ওই নারীর বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই নারী বাড়িতে না থাকায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓