1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কায় প্রাণ গেল দুর্ঘটনায় আহত ১০ নিহত ৫

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ প্রাইভেটকারসহ কয়েকটি যানবাহনকে চাপা ও ধাক্কা দিলে ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ দুর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, আজ বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের ৬ যাত্রীসহ অন্তত ১৫ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথে ৫ জনের মৃত্যু হয়।এ বিষয়ে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পথে ৫ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓