1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদমিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ।

বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী, কাউখালী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব শোভন মীর প্রমুখ। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓