1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে মোহাম্মদ ই.এইচ.খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে মোহাম্মদ ই. এইচ. খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে মোহাম্মদ ই. এইচ. খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন খানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাবরিনা সুলতানা সেতুর সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুজন সাহা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আবু সাইদ, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, নার্সিং পেশায় এসে সকলকে মায়ের ভালোবাসাকে উপলদ্ধি করতে হবে। কারণ নার্সিং শুরু হয় মায়ের কোল থেকে। একজন মা যেমন কোনো ধরনের প্রতিদান ছাড়াই শিশুকে যত্ন ও সেবা দিয়ে থাকেন, তেমনি রোগীদেরও সেবা দিতে হবে নার্সদের। আশা করি এখানে যারা শিক্ষা নিতে এসেছে তারা এটা উপলদ্ধি করতে পারবে এবং শ্রেষ্ঠ নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। একজন চিকিৎসক রোগীর কাছে কিছু সময় থাকেন। আর নার্সরা ৯০ শতাংশ সময় রোগীর কাছে থাকেন। তাদের সুস্থ করে তুলতে নার্সদের অবদানই বেশি। এ কারণে নার্সিং পেশা সম্পর্কে ধারণার পাশাপাশি এ পেশার প্রতি ভালোবাসা থাকতে হবে।আজ এখানে যারা ভর্তি হয়েছ তারা বাস্তব শিক্ষা গ্রহণ করে রোগীদের সেবা দিয়ে এ পেশায় সুনাম অর্জন করবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গন্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓