1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন: ইউএনও স্বজল মোল্লা সভাপতি, সুব্রত কমিশনার

  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ স্কাউটস কাউখালী উপজেলার আয়োজনে ত্রি-বার্ষিক কাউন্সিল সভা সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, সাপলেজা জয়তুনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবিএম রফিকুল ইসলাম, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, কাব লীডার মোঃ নজরুজ্জামান সিকদার, স্কাউট শিক্ষক বাবুল ঘোষ, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আল মামুন খান ও কাব শিক্ষক জাহানারা বেগম প্রমুখ। নির্বাচনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লাকে সভাপতি (পদাধিকারবলে), কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়কে কমিশনার ও কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানকে সম্পাদক করে ২৫ সদস্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓