1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি টি-২০  ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।বুধবার (২২ জানুয়ারি) কাউখালীর প্রগতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ।প্রগতি স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন তালুকদার, শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক সাইদুল হাসান সান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন প্রমুখ।টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় বনাম ব্যাচ ১৬ কাউখালী। খেলা পরিচালনা করেন স্বপন বিশ্বাস ও রাশেদুল ইসলাম। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓