1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

কাউখালীতে দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

“ জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যের আলোকে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী,অভিভাবক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির এসব সুবিধা গ্রহণের মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতিতে পরিণত হবে। মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রজেক্ট প্রদর্শন করেন। বিকেলে শিক্ষার্থীরা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓