1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জে জলদস্যূ কানা জহিরকে ধরতে অভিযান গুলি ছুড়ে পালালো দশ্যূরা,স্পিডবোট ,১১ হাত বোমা জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে জলদশূদ্যের গোলাগুলিতে দুই জন নিহত ও পরে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করার পর আজ শনিবার (১ ফেব্রুয়ারী ) বিকাল ৩টার দিকে জলদশ্যূ কানা জহিরকে ধরতে অভিযান চালায় মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ও চর-আবদুল্লাহপুর নৌ পুলিশ। পুলিশ অভিযানের সময় পদ্মা নদীতে স্পিডবোড নিয়ে অবস্থান করছিল কানা জহির ও তার লোকজন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে নদীর পাশের চরে উঠে পালিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ। এ ব্যাপারে চর আবদুল্লাহপুর নৌ পুলিশের ইনচার্জ আতাউর রহমান বলেন, আমরা বিকাল ৩ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর মরা পদ্মায় জলদশ্যূ কানা জহির তার লোকজনদের ধরতে অভিযান চালাই। এ সময় জলদশ্যূরা আমাদের লক্ষ্য করে অনেকগুলো গুলি ছুড়ে নদীর পাশের চরে উঠে পালিয়ে যায়। আমরাও জলদশূদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ি। পরে ওদের ফেলে যাওয়া স্পীড বোর্ড ও ওদের রান্না করার একটি ট্রলার জব্দ করি। ওই সময় ওরা ৫/৬ জন ছিল। পরে ওদের স্পিডবোড হতে ১১টি হাত বোমা একটি শর্ট গানের গুলি একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে জব্দ করি।উল্লেখ্য গত বৃহস্পতিবার দিবাগত রাতে কালীরচর গ্রামের অদূরে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিঝির দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ২জন নিহত হয়। সেই জের ধরে কানা জহিরের প্রতিপক্ষ রাজুর উপর শুক্রবার সকালে হামলা চালায় কানা জহিরের লোকজন। তাকে না পেয়ে তার বোন ৯ মাসের অন্তঃসত্ত্বা শাহনাজ বেগম পিংকিকে গুলি ছুড়ে। এতে ওই নারী উরুতে গুলিবিদ্ধ হন। পিংকির ভাই রাজু অবৈধভাবে বালু উত্তোলনকারী কিবরিয়া মিজির সহযোগী বলে জানাগেছে। পরে পিংকি ওইদিন বিকেলে শহরের শ্রীপল্লী এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তান জন্মদেন। এ ঘটনায় পিংকির স্বামী সম্রাট বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় কানা জহির ও তার লোকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓