1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

রাজাপুরে বিএনপির লিফলেট বিতরনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতা জামালের সংবাদ সম্মেলনে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বিএনপির একাংশের লিফলেট বিতরনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ পাল্টা অভিযোগসহ নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।এরই ধারাবাহিকতায় ঝালকাঠি প্রেসক্লাবে বৃহস্পতিবার বিকেলে রাজাপুরে কিছু বিএনপি নেতাদের লিফলেট বিতরনের ঘটনার প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সংবাদ সম্মেলনে বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফার লিফলেট নিয়ে যারা রাজাপুরে এসেছিলেন তারা বিএনপির কেউ নয়। এ ঘটনার সাথে আমাকে জড়িয়ে তারা যে বক্তব্য দিয়েছেন-তারা সম্পূর্ন মিথ্যা হওয়ায় সংবাদ সম্মেলনে আমি এর প্রতিবাদ জানাচ্ছি।এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজাপুর উপজেলা সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি এ্যাড. মাহেব হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান সহ  বিএনপি ও অঙ্গনের নেতা কর্মীবৃন্দ।প্রসঙ্গক্রমে রফিকুল হক জামাল বলেন, রাজাপুর ও কাঠলিয়ায় ১১ ও ১২ ফেব্রুয়ারী যারা লিফলেট বিতরন করতে এসেছিলেন, তারা মীরজাফর শাহজাহান ওমরের সহচর। কেন্দ্রীয় নেতা নামধারী এই সব ব্যক্তিরা হলেন, আমেরিকা প্রবাসী সেলিম রেজা, লেঃ কর্ণেল (অবঃ) মোস্তাফিজুর রহমান, জাকারিয়া লিংকন, রেজাউল করিম ও সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। রাজাপুর -কাঠালিয়ার নেতা কর্মীরা তাদের প্রত্যাখান করেছে। তাদের কৃতকর্মের দায় উপজেলা বিএনপি নিবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓