1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে মিস্টি তৈরি করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে পিরোজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার কাউখালী দক্ষিন ও উত্তর বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উপজেলার দক্ষিন বাজার ও উত্তর বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে দক্ষিন বাজারের মা মিস্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা এবং উত্তর বাজারের সাতক্ষিরা ঘোষ ডেইরিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর শুনে বাজারের অধিকাংশ দোকান ব্যবসায়ীরা বন্ধ করে চলে যান।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓