1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গজারিয়ায় কাভার ভ্যানের সঙ্গে অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ, আহত ২

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৫৬৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কাভার্ড ভ্যানের সঙ্গে অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে চালকসহ ২জন আহত হয়েছে। শুক্রবার(২৩ জুন) বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাস ষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবুল হোসেন (৫০) চাঁদপুরের কচুয়া উপজেলার মৃত আরব আলীর ছেলে। সে অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন। অপর আহত ব্যক্তি অ্যাম্বুলেন্সের আরোহীর ছিলেন। তার নাম পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুরের উত্তর মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক অসুস্থ ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে বহন করে রাজধানী ঢাকা একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা শেষে ওই দিন দুপুরে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের আনারপুরা এলাকায় অ্যাম্বুলেন্সেটি একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় অ্যাম্বুলেন্সেটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓