1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

রোজার বিভিন্ন ধরণের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম। -ছারছীনার পীর ছাহেব

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- ইসলাম শান্তির ধর্ম। অশান্তি কিংবা বিশৃঙ্খল জীবন কাহারও কাম্য নয়। বছরের মধ্যে এক মাস আমাদের জন্য রোজা মহান আল্লাহ তায়ালা ফরজ করেছেন।যাতে রোজাদারগণ এর তাৎপর্য ও শিক্ষা উপলব্ধি করে তদানুযায়ী আমল করতে পারে। রোজা আমাদেরকে প্রথমত তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ রেখে থাকে। কেননা মানুষ চাইলে লোকচক্ষুর অন্তরালে পানাহার করতে পারে ; কিন্তু একজন রোজাদার তা করে না। সে একনিষ্ঠভাবে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে রোজা রাখে। আর এটাকেই বলা হয় ইখলাস। আর আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ইখলাসই পূর্বশর্ত। রোজা আমাদের এই ইখলাস অর্জন করতে শেখায়। অপরদিতে রমজান সহমর্মিতার মাস। ধনাঢ্য ব্যক্তি যখন রোজা রাখেন, তখন তিনি বুঝতে পারেন যে, উপবাস থাকার যন্ত্রণা কতটা কষ্টদায়ক! তখন তিনি দরিদ্রদের প্রতি সহমর্মী হন। রমজানের পরে বাকি সময়ও যেন আমরা সহমর্মী হই, রোজা আমাদেরকে সে শিক্ষাই দেয়। এছাড়াও গীবত তথা পরনিন্দা, অশ্লীলতা সহ বিভিন্ন পাপাচার থেকেও আমাদেরকে রোজা বিরত থাকতে শিক্ষা দেয়। সুতরাং রোজার বিভিন্ন ধরণের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম।গতকাল বাদ জোহর ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম দিন উপস্থিত মেহমানবৃন্দদেরকে উদ্দেশ্য করে একথা বলেন।আজ ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ছাহেব।তিনদিনব্যাপী মাহফিলের ১ম দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার নায়েবে মদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমূখ।আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓