1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে স্কুল ছাত্রীকে ধ র্ষ ন চেষ্টা নৈশপ্রহরীকে গণধোলাই

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ পৌরসভার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ নৈশপ্রহরী আবুল হোসেনকে (৫৫) গণধোলাই দিয়েছেন এলাকাবাসী পরে পুলিশ তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণধোলাইয়ের এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর চতুর্থ শ্রেনীর ছাত্রীৃকে ধর্ষনের চেষ্টা করে ওই নৈশপ্রহরী। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টার ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ের শ্রেনীকক্ষের ভেতর নৈশ প্রহরীকে আটকে গনপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নৈশ প্রহরীকে উদ্ধার করে ছাত্রীর বড় ভাই বলেন, ২৬ মার্চের উপলক্ষ্যে কুচকাওয়াজের রিহার্সেল করার জন্য আমার ছোট বোন সোমবার সকালে স্কুলে যায়। ওই সময় আমার বোনকে ধর্ষনের চেষ্টা করে। এরপর আমার বোন বাড়িতে চলে এসে ঘটনা খুলে বলে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌছে এলাকাবাসীর হাত থেকে নৈশ্রপ্রহরীকে উদ্ধার করে। তিনি বলেন, এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓