1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়া দোকানে খাবার কিনতে আসা ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা থানার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মোদি দোকানী শাহ আলম খানকে (৬২) আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই শিশুটির প্রতিবেশী শাহ আলম খানকে (৬২) আটক করা হয়। রাতে শিশুটি শাহ আলমের বাড়ির পাশে তার দোকানে খাবার কিনতে গিয়ে নিপীড়নের শিকার হওয়ার ঘটনা ঘটে।শাহ আলম খান গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামের প্রয়াত সোলাইমান খানের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ। স্থানীয় সূত্র জানায়, শাহ আলম খানের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় কন্যা শিশুটির পরিবার আতঙ্কের কারণে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে।উল্লেখ্য, চলতি মার্চ মাসের ১৭ তারিখ রাতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ায় অপর এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা নারী ও শিশু নির্যাতন মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে দুটি শিশুকে যৌণ নিপীড়নের ঘটনায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓