1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নেছারাবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে “জয়বাংলা স্লোগান”, হট্টগোল

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:‎

পিরোজপুরের নেছারাবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে “জয়বাংলা স্লোগান” দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) সকালে নেছারাবাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম হট্টগোলের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজন ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি জয়বাংলা স্লোগান দেন এবং বলেন স্বাধীনতা আন্দোলনে জয়বাংলা স্লোগান দিয়েছি এই স্লোগান দিয়েই যাব। পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন আবারও জয়বাংলা স্লোগান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলে বিষয়টি শুনে মো. গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি এ ঘটনার প্রতিবাদ করেন। এসময় এ সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়।প্রতিবাদকারী মো. গোলাম মোস্তফা বলেন, গতকাল ২৫ মার্চ গন হত্যা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সময় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আওয়ামী লীগ নেতা শওকত হোসেন বক্তব্য শেষে জয়বাংলা স্লোগান দেন এবং তিনি এই স্লোগান দিয়েই যাবেন বলে জানান। পরে আজ সকালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি নিজেদের মধ্যে জয়বাংলা স্লোগান নিয়ে আলোচনা করলে আমি বিষয়টির প্রতিবাদ করি। এসময় একটি হট্টগোলের সৃষ্টি হয়।এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বলেন, আমি তো সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাল গনহত্যা দিবসে বিএনপি, জামায়াত ও ছাত্র সমন্বয়করা বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিপক্ষে কথা বলেছে এর প্রতিবাদে জয়বাংলা স্লোগান দিয়েছি। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের স্লোগান এ স্লোগান আমরা দিয়ে যাব।এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, তিনি স্লোগান আজ নয় গতকাল গনহত্যা দিবসের অনুষ্ঠানে দিয়েছিলেন।এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি ভুল স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে আজ এক ব্যক্তি প্রতিবাদ করলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে একটি হট্টগোলের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓