1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

তৃনমূল নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সাবেক ছাত্র নেতা সৈকত

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি-১(রাজাপুর -কাঠালিয়া)সংসদীয় আসনের
তৃনমূল নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঝালকাঠি -১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত। গোলাম আজম সৈকত ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নিজ এলাকা কাঠালিয়ায়।ঈদ পূর্ববর্তী সময় তিনি জুলাই বিপ্লবে আহত ও শহিদ পরিবার এবং দুস্থ নেতাকর্মীদের খোজ খবর নেন।ঈদ পরবর্তী সময়ে তিনি বিভিন্ন ইউনিট এর নেতা কর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি এমনকি সনাতন ধর্মাবলম্বী দের মন্দির পরিদর্শন করেন। বৃহস্পতিবার (৩ মার্চ) কাঠালিয়া উপজেলার ১ নং চেচরীরামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ও নেতাকর্মীদের সাথে নিয়ে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও গনসংযোগ করেন।গনসংযোগ কালে বক্তৃতায় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার দোষররা দেশে অবস্থান করে সন্ত্রাসী, চাদাবাজী, খুন সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। তাদেরকে প্রতিহত করতে হবে।তিনি আরো বলেন আমি ঈদের দিন থেকে রাজাপুর কাঠালিয়ার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের কাছে গিয়ে তাদেরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি তাদের সাথে কুশল বিনিময় করেছি। খুব শীঘ্রই দলকে সুসংগঠিত করার জন্য কাউন্সিলের মাধ্যমে জেলা সহ প্রতিটি ইউনিটে নতুন কমিটি করা হবে।তাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন।আপনাদের ঐক্যবদ্ধতাই দেশফ্যাসিবাদমুক্ত হবে। শুক্রবার (৪ মার্চ) আওয়াবুনিয়া ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ শেবা আশ্রমের ৫৭ তম মহাউৎসবে উপস্থিত হয়ে তিনি তার বক্তৃতায় বলেন জাতীয়তাবাদী দল বিএনপি সর্বসময় ধর্ম বর্ন নির্বিশেষে সকল ধর্মকে সম্মান প্রদর্শন করে।আপনারা যাহাতে নির্বিঘ্নে আপনাদের অনুষ্ঠান পরিচালনা করতে পারেন তাই আমরা সর্বসময় পাহারাদারের মতো আপনাদের পাশে আছি। সংখ্যালঘু বলতে কোনো কথা নেই আমরা সবাই বাংলাদেশী।আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓