1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গজারিয়া আওয়ামী লীগ নেতার দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ আটক ২

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়নের এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতার দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ করেছে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম এসব বস্তায় মোট ১৬৫০কেজি চাল ছিলো বলে জানা গেছে। রবিবার রাত ৮টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে এই চাল জব্দ করা হয়।এসম দুই জনকে আটক করা হয়।

খবর নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আটটার উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এ সময় ওএমএস ডিলার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তা পরিবর্তন করে নতুন বস্তায় চাল ভরার সময় হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন তিনি। এ সময় ৩৩ বস্তা চাল জব্দ করা হয়। সরকারি চাল অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে এভাবে বস্তার মোড়ক পরিবর্তন করা হচ্ছিলো। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম জানান,গোপন সংবাদের বিত্তিতে রসুলপুর বাজারের ওএমএসের ডিলার মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্মিলিত বস্তা পরিবর্তন করে নিজস্ব মোড়ক সম্মিলিত ৩৩ বস্তায় ষোল’শ পঞ্চাশ কেজি চাল জব্দ করা হয় এবং বস্তা পরিবর্তন কাজে নিয়োজিত দুজন কর্মচারীকে আটক করা হয়। এ সময় ডিলার পালিয়ে যাওয়ায় দোকানটি সীলগালা করা হয়। এ বিষয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓