1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

গাজায় গণহত্যার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন কাউখালী মারকাযুল কুরআন কারীমিয়া মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মুসলিম ছাত্র জনতা ও জামায়াতে ইসলামী। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে এসে শেষ হয়। মিছিল শেষ এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরে মারকাযুল কুরআন কারীমিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আলী হোসেন, হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুল্লা। এছাড়া বিকেলে বিক্ষোভ মিছিল করেন উপজেলার সর্বস্তরের মুসল্লীরা।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের গণহত্যা বন্ধে জাতিসংঘসহ সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓